প্রকাশিত সংবাদ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রীর বক্তব্য
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:৫৯
২০ মে দৈনিক ইত্তেফাকে ‘পদ্মা সেতুর কাজ পেয়েছে চীনা কোম্পানি’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে ক্রয় কমিটি মূল পদ্মা সেতু নির্মাণের জন্য কার্যাদেশ দেবে বলে যোগাযোগমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। মূলত ক্রয় কমিটি কার্যাদেশ নয়, সুপারিশ প্রদান করবে। তিনি বলেন, আর্থিক প্রস্তাবটি ক্রয় কমিটির সুপারিশের পর প্রধানমন্ত্রীর অনুমোদনসাপেক্ষে পদ্মা বহুমুখী সেতু নিমাণ প্রকল্প পরিচালক কার্যাদেশ প্রদান করবেন।