সবুজ পাসপোর্টধারী হলেন খালেদা জিয়া

লাল পাসপোর্ট হস্তান্তরের পর গতকাল থেকে সাধারণ সবুজ পাসপোর্টের অধিকারি হলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আবেদন করার পাঁচ দিন পর সবুজ পাসপোর্ট হাতে পেলেন তিনি। সবুজ পাসপোর্টের জন্য আবেদন করতে গত বৃহস্পতিবার আগারগাঁও পাসপোর্ট অফিসে যান খালেদা জিয়া। জরুরি পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। এজন্য ৬ হাজার টাকা জমা দিতে হয়। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী মাহবুব আল আমীন ডিউক আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়ে এ পাসপোর্ট সংগ্রহ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা থাকাকালে খালেদা জিয়া লাল পাসপোর্ট ব্যবহার করে আসছিলেন। তবে গত ৫ জানুয়ারির নির্বাচনে পর বিরোধী দলীয় নেতার মর্যাদা হারানোর পর তার লাল পাসপোর্ট বাতিল হয়ে যায়।