গৌরীপুর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা তায়েবুর রহমান গ্রেফতার

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর থানার ওসি মো. হামিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার তাঁতকুড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্কোরক আইন ও পুলিশের ওপর হামলাসহ ১০/১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান তায়েবুর রহমান হিরণকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।