জোকস

 ছেলে জিজ্ঞেস করল, ‘বাবা, তুমি আমার রিপোর্ট কার্ডে সই না করে আঙুলের ছাপ দিলে কেন?’ বাবা বললেন, ‘তুমি পরীক্ষায় যা নম্বর পেয়েছ, আমি চাই না, তোমার ক্লাসটিচার জানুক যে তোমার বাড়িতে শিক্ষিত লোকজন আছে।’  প্রোগ্রামার বসে আছে পিসির সামনে। স্ত্রী পেছন থেকে এসে বলল, ‘জানো, গোসল করতে যাওয়ার আগে আংটিটা খুলে রেখেছিলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না।’ মনিটর থেকে চোখ না সরিয়ে প্রোগ্রামার বলল, ‘এখন একমাত্র গুগলই ভরসা।’  শিক্ষক জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা বলো তো, কোন জিনিস অপরিস্কার থাকলে সাদা আর পরিস্কার থাকলে কালো রঙের হয়?’ ছাত্র উত্তর দিল, ‘ব্ল¬্যাকবোর্ড’।  দুই বিবাহিত বন্ধু বিল্টু আর দুবলোর মধ্যে কথা হচ্ছ্তে বিল্টু: আচ্ছা দুবলো! বল তো, সিনেমার জীবন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কী? দুবলো :এইটা বুঝলি না! সিনেমায় অনেক ঝক্কিঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হয়। আর বাস্তব জীবনে বিয়ের পর অনেক ঝক্কিঝামেলা শুরু হয়।  বিয়ের আগের দিন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :তোমাকে আজাকের এই সুখের দিনের জন্য অভিনন্দন জানাই। দ্বিতীয় বন্ধু :ব্যাপার কী বুঝলাম না তো? আমার বিয়ে তো আজ নয়, কাল। প্রথম বন্ধু :সেজন্যই তো তোমার জীবনের শেষ সুখের দিনের জন্য অভিনন্দন জানাচ্ছে।