টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন মে তেরা হিরো বরুণ ও ইলিনা ডি ক্রুজ একত্রে পর্দা কাঁপালেন ‘মে তেরা হিরো’ সিনেমাটির মাধ্যমে। মুক্তির পর বেশ কিছুদিন মোটামুটি চলার পর আবারও স্থান করে নিয়েছে টপ চার্টে। এ পর্যন্ত সিনেমাটি বেশ ভালোই ব্যবসা করেছে। গডজিলা সেই চিরচেনা গডজিলার কথা নিশ্চয় সবার মনে আছে। অতিকায় সেই দানব ঘটনাচক্রে ঢুকে পড়েছিল শহরে। প্রায় ধ্বংস করেই ফেলেছিল। সবাই মিলে রক্ষা করতে পারে তাদের প্রিয় শহরকে। গডজিলা আরও একবার দর্শক মাতাতে উঠে এসেছে রুপালি পর্দায়। সিনেমাটিতে নতুন কিছু চমক যোগ করা হয়েছে। বলিউড টপচার্ট  মে তেরা হিরো বরুণ ধাওয়ান, ইলিনা ডি ক্রুজ  টু স্টেটস অর্জুন কাপুর, আলিয়া ভাট  ভূতনাথ রিটার্নস অমিতাভ বচ্চন, শাহরুখ খান  রাগিনি এমএমএস টু সাহিল, সানি  কুইন কঙ্গনা, রাজ হলিউড টপচার্ট  গডজিলা এরন টেইলর, এলিজাবেথ ওলসেন  নেইবার রোজ বায়রান, জ্যাক ইফরন  অ্যামইেজিং স্পাইডারম্যান টু অ্যান্ড্রু গার্ফিল্ড, এমা স্টোন  ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার স্কারলেট জোহানস, ক্রিস ইভানস  দ্য আদার ওমেন ক্যামেরুন ডিয়াজ, কেট আপটন