রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী
নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০১৪, ২০:১৬
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মৌলবীবাজারে আলোকধারা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ মে রাতে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বাংলা সাহিত্যের দুই কালজয়ী নাম রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এম এ আহাদ। এ সময় বক্তব্য রাখেন লেখক ও গবেষক মাহফুজুর রহমান, ডা. নারায়ণ চন্দ্র সরকার, সাবেক শিল্পকলা একাডেমি সম্পাদক সৈয়দ সালমান আলী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন আলোকধারার শিল্পীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মফিজুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল। এ ছাড়া রবীন্দ্র-নজরুলপ্রেমী কয়েক শত দর্শক গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।