স্টার সিনেপ্লেক্সে এবারে বন্ড কন্যা

২৩ মে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বন্ডকন্যা ইভা গ্রিন অভিনীত ছবি ‘থ্রি হান্ড্রেড :রাইজ অব অ্যান এম্পায়ার’। গত ৭ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া যুদ্ধের কাহিনীনির্ভর ফ্যান্টাসি এ ছবি দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি জায়গা করে নেয় হলিউড টপচার্টের শীর্ষে। ১১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ ছবি বিশ্বব্যাপী আয় করে ৩৩০ মিলিয়ন ডলারের বেশি। এটি ২০০৬ সালের ছবি ‘থ্রি হান্ড্রেড’-এর দ্বিতীয় কিস্তি । ছবি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্স কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখন প্রায় সময়ই হলিউড সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শন করছি। ইন্টারনেটের যুগে আগামীতে আরও কিছু চমক নিয়েই ছবি রিলিজ দেবে সিনেপ্লেক্স।’