পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন চার্লস
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:০৩
ব্রিটেনের প্রিন্স চার্লস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অ্যাডল্ফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। কানাডায় সফররত চার্লস সেখানকার একটি অভিবাসন জাদুঘর পরিদর্শনকালে ম্যারিয়েন ফার্গুসন নামে এক ইহুদি নারীর সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেছেন বলে ওই নারী জানিয়েছেন। ডেইলি মেইলের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করে।
ব্রিটিশ ওই সংবাদপত্রে বলা হয়, জার্মানির নািস হলোকাস্টে স্বজন হারানো ম্যারিয়েন নিজেও নািসদের নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি জানান, তার সঙ্গে আলাপকালে প্রিন্স চার্লস রুশ প্রেসিডেন্টের ইউক্রেন নিয়ে বর্তমান ভূমিকার কারণে তিনি এ মন্তব্য করেন। যাকে তিনি অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেন। চার্লসের বক্তব্য টেনে তিনি বলেন, বর্তমানে পুতিন তাই করছে, যা হিটলার করেছিল।’ এদিকে আগামী মাসে ফ্রান্সে ডি-ডের স্মরণানুষ্ঠানে পুতিনের সঙ্গে প্রিন্স চার্লসের সাক্ষাত্ হওয়ার কথা রয়েছে। প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামেলিয়া চারদিনের সফরে কানাডায় অবস্থান করছেন।