রাজৈরে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:১৭
রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজৈর কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দির খালপাড় ব্রিজের পূর্ব পাশে ৮ জনের ডাকাতদল একটি পিকআপ নিয়ে যানবাহনে ডাকাতির করার জন্য অপেক্ষা করছিল । পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গ্রামবাসী ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের ইলিয়স ফকিরের ছেলে বিল্লাল ফকির, পলাশ ঘোড়াশালের মোহাম্মাদ হোসেনের ছেলে মোঃ ফারুক, মাদারীপুর সদর উপজেলার শ্রীনাথদী বাজিতপুর গ্রামের ধলু খাঁর ছেলে এখলাস খাঁ, ঢাকার সুভাঢ্যা এলাকার বুদ্ধি মণ্ডলের ছেলে মন্টু, ইয়াসিন ফকির, জাকির হোসেন, দিলিপ মণ্ডল, কামরুল। এরা বিভিন্ন গাড়ীর ড্রাইভার হেলপার।