বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের উত্সবভাতা বৃদ্ধি ও পেনশন প্রসঙ্গ

স্বাধীনতা পরবর্তী সময়ে যে সমস্ত বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয় ছিল সেগুলো ৩ পর্যায়ে সরকারি করার ঘোষণা দেওয়া হয়। ইতিমধ্যে প্রথম পর্যায়ে তালিকাভুক্ত রেজি. প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ হয়েছে এবং শিক্ষকবৃন্দ সরকারিভাবে বেতন তুলছেন। এদিকে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের কথা বলতে গেলে দুঃখ লাগে। স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তাদের চাকরি জাতীয়করণ হলো না। তাই তাদের জন্য আগামী জাতীয় পেস্কেলে শতভাগ উত্সবভাতা এবং বাড়িভাড়া সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা করা যেতে পারে। বড় পরিতাপর বিষয় যে, বেসরকারি শিক্ষকদের যেদিন চাকরি শেষ, সেদিন থেকে সরকারি কোনো অর্থ পান না। আগামী জাতীয় পেস্কেলে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের বেতনস্কেল, পরিপূর্ণ উত্সবভাতা ও পেনশন পদ্ধতি চালু করতে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। এস এম গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম