ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে নির্যাতনের পর চুল কেটে দিয়েছে স্বামী
প্রকাশ : ২১ মে ২০১৪, ২৩:২৩
যৌতুকের টাকা না পেয়ে ৪ দিন ধরে আটকে নির্যাতনের পর স্ত্রী খাদিজার মাথার চুল কেটে দিয়েছে স্বামী মশিউর রহমান। বুধবার খাদিজার পরিবার তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
খাদিজার পরিবারের অভিযোগ, ৮ মাস আগে সদর উপজেলার বড়গাঁ ইউনিয়নের মোলানখুরি নিয়াজীপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মশিউর রহমানের সাথে বিয়ে হয় খাদিজার। বিয়ের সময় ১ লাখ ১৫ হাজার টাকা দেয়া হলেও আরো টাকা দাবি করে তার স্বামী। টাকা দিতে না পারায় মাঝে-মধ্যেই নির্যাতনের শিকার হতো খাদিজা। গত ৪ দিন ধরে মশিউরের বাসায় আটকে রেখে নির্যাতন আর মাখার চুল কেটে দিলেও সংসার ভেঙ্গে যাওয়ার ভয়ে মুখ খুলেননি খাদিজা। মশিউর রহমান পালিয়ে গেছেন। এ ঘটনায় খাদিজার পিতা বাদী হয়ে মশিউর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।