আজকের রাশিফল

২৩ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৯ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৩ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ । আপনার শুভসংখ্যা: ৫। শুভবার: বুধবার। শুভরত্ন:পান্না। প্রকৃতিগতভাবে:আপনি মেধাবী ও সদা পরিবর্তনশীল। আপনি বৈচিত্র্য চান। রুটিন ও একঘেয়েমি আপনার অপছন্দ। আপনি অনেকটা মেজাজী ও খেয়ালী। ধৈর্য ও ধারাবাহিকতার অভাব আছে। নতুন কিছু করার প্রবণতা আপনাকে একটার পর একটা কাজে জড়িত করতে পারে। বন্ধুত্ব করার নতুন সম্পর্ক গড়ে তোলার অদ্ভুত গুণ আছে আপনার। ভ্রমণের প্রতি আগ্রহ অসীম। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সম্মোহনের আবিষ্কারক পিয়ারে মেসমার, চিত্রপরিচালক ডগলাস ফেয়ার ব্যাস্ক, কবি সানাউল হক, জোয়ান কলিন্স, সাংবাদিক উদয়ন চৌধুরী প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। সাংসারিক অভাব-অনটন কিছুটা হ্রাস পেতে পারে। মাতা বা মাতৃস্থানীয় কারো দ্বারা উপকৃত হবেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। গোপন অভিপ্রায় গোপন রাখতে পারলে ভালো করবেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসা-বাণিজ্যে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। পরিশ্রম বৃদ্ধি পাবে। সাফল্যও আশা করতে পারেন। সকলের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের পেটের পীড়ায় ভুগতে পারেন। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে। দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। ক্লান্তি-অবসাদে ভুগতে পারেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকুল থাকবে না। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো আইনগত ঝামেলায় ফলাফল আপনার পক্ষে যেতে পারে। হারানো কোনো সম্পত্তি ফেরত পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পেশাজীবীদের জন্য দিনটি শুভ নয়। পেশাগত ব্যাপারে সতর্ক থাকতে হবে। মজুদদারী ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসু হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। অসত্ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভাই-বোনদের কারো ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। কাজ-কর্মে ভুল করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। খাদ্যশস্যের ব্যবসায় লাভবান হতে পারেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি শুভ নয়। কোনো মিথ্যা মামলায় জড়াতে পারেন। দাম্পত্য পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। আর্থিক লেনদেন শুভ। অর্থপ্রাপ্তির যোগ আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। সকল ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রেমিক যুগলদের জন্য দিনটি শুভ নয়। আজ বন্ধুবেশী শত্রুর আগমন ঘটতে পারে। চোখ-কান খোলা রেখে দিনটি পার করে দিন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি শুভ নয়। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। ভ্রমনযোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।