অপরিপ্রেক্ষিত

এই ঝিম দুপুরের দুঃখ আততায়ী নয় অতঃপর সন্ধ্যার যে ম্লান ও সম্পন্ন রঙে জায়মান ঘোটকীর মতো মূর্ত আবছায়া মর্মময় সিপিয়া-স্বরূপ স্পর্শকাতর আঘ্রাণ পাপোসের তুল্য ভাবি— আমার নিজের মধু বাগডাশ খেয়ে গেলে, জমাট গ্যাঁজানো শব্দ-অশ্ব-চাবি বৃক্ক, অন্ত্র, পাপ ছুঁয়ে ফেলে— জল নদী বাতাসেও তরুণীর ভাপ, ভাব; অপরিপ্রেক্ষিতে ডাক দেয় পুনর্বার