প্রস্থানের সময়
প্রকাশ : ২২ মে ২০১৪, ১৯:৫৬
প্রস্থানের সময় নদীর দুটি কূলে
গড়িয়ে পড়ে কাজল ধোয়া জল
কি জানি কি নেমে যায় বুকের ভেতর, শির শির
আকাশের দিকে চেয়ে ঘাসের ওপর শুয়ে থাকা
রাতের আকাশে কত গ্রহ-নক্ষত্রের আনাগোনা।
সূর্যের প্রখর তাপ সইবে কী করে?
প্লাবিত কূলে ডুকরে কেঁদে ওঠে কেউ
বিক্ষত হূদয় জানে কতটুকু সুখের ফসল এই কান্না
কতটুকু দূরত্বের ফলে খাঁটি হয় প্রেম!