তুমি

তুমি জল জল-অন্দরে মন মহলের শ্যামল ঘ্রাণ রুপোর জরির জলজ তারে সুর-নৃত্যের প্রাণ। তুমি ভোর কুয়াশা চাদরে ঢাকা ফসলের বুক-ধুক-পুক বকুল ঘ্রাণে মাতাল হাওয়ার দুরন্ত সুখ। তুমি রোদ উদাস ঢেউয়ে নদীর কোলে ঘুম-দুপুর প্রজাপতির ছন্দে চলার রূপ-নূপুর। পাখির ডানার পালক-খাঁচে আলোর গান অশ্রু ফোঁটার ঝর্ণা-শীতল বুকের টান। তুমি চাঁদ বাদামি মেঘ, নীরব কুহু, অনন্ত রাত শ্যাম-বাংলা, সুধা’শ্রমের রবীন্দ্রনাথ।