সুফীয়া মাদ্রাসার ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

মিরসরাই উপজেলার সুফীয়া নুরীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার পাঠদান চলছে সত্তর বছরের পুরানো ঝুঁকিপূর্ণ ভবনে। মাদ্রাসাটি ১৯০৪ সালে প্রতিষ্ঠা হয়। ১৯৪৪ সালে প্রথম দু’তলা একটি ভবন নির্মাণ করা হয়। দু’তলার ছাদের পেলেস্তার খসে পড়ছে এবং পিলারের ঢালাই ভেঙ্গে পড়ছে। মাদ্রাসায় ভবন সংকটের কারণে ৭শ’ শিক্ষার্থীর পড়াশোনা ও থাকার ব্যবস্থা এ ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে। এবারের দাখিল পরীক্ষাসহ গত কয়েক বছর উপজেলাতে প্রথম হয়ে আসছে এ মাদ্রাসাটি। অধ্যক্ষ রেজাউল হক নিজামী বলেন, শ্রেণি কক্ষ সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস নিতে হচ্ছে। ভবন সংকটের বিষয়টি মিরসরাইয়ের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে জানানো হয়েছে তিনি আমাদের আশ্বস্ত করেছেন।