মির্জাপুরে বাড়ির মালিকসহ ৮ জনকে অজ্ঞান করে মালামাল লুট

বাড়ির মালিকসহ ৮ জনকে নেশাজাতীয় পানীয় পান করিয়ে অজ্ঞান করে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় গতকাল বৃহস্পতিবার ৮ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের যুগিরকোপা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন, বাড়ির মালিক মুনতাজ দেওয়ান(৬০), তার স্ত্রী খুশি বেগম(৫০), পুত্র আলমগীর হোসেন(৪৪), পুত্রবধূ রোকসানা (৩০), বাড়ির দিনমজুর রংপুর জেলার কাউনিয়া উপজেলার সালাম মিয়ার পুত্র মিলন(২২), রুস্তম আলীর পুত্র খোরশেদ(৩৫), তার ভাই হান্নান(৪০) এবং আবুল হোসেনের পুত্র সামেদ আলী(২৪)। কুমুদিনী হাসপাতালে ভর্তিকৃত মুনতাজ দেওয়ানের পুত্র মহসিন জানান, ধান কাটার জন্য দুই জন শ্রমিক বাড়িতে নিয়ে আসলে তারা কৌশলে সবাইকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে কোকাকোলা পান করায়। আস্তে আস্তে সবাই অজ্ঞান হয়ে পড়লে দৃর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রাতেই পালিয়ে যায়।