সাংস্কৃতিক উত্সব

দেশের বিশিষ্ট মিউজিক ব্যান্ড লাল সবুজের দল প্রতিবারের মতো এবারেও মহান স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৩১ মে বিকাল ৫টায় ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট ভাষাসৈনিক ও একুশে পদক প্রাপ্ত শামসুল হুদা, বিশিষ্ট কণ্ঠশিল্পী শাওন চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন লাল সবুজের দল ব্যান্ডের প্রতিষ্ঠাতা কণ্ঠশিল্পী এস এম শফি।