ওয়াকারের চোখে

সাবেক পাকিস্তান ফাস্টবোলার ওয়াকার ইউনুসের বিশ্বাস দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইনের সামনে উজ্জ্বল ভবিষ্যত্ অপেক্ষা করছে। আফ্রিদি তিন টেস্টে ৩১.৪১ গড়ে ১২টি ও ১৪ ওয়ানডে খেলে ২৫.৫৪ গড়ে ২৪টি  উইকেট নিয়েছেন। এছাড়াও ১০ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১৪ উইকেট। হাসনাইন পাঁচটি ওয়ানডে খেলে নিয়েছেন পাঁচ উইকেট। এছাড়া একটি টি-টোয়েন্টি খেললেও কোনো উইকেট পাননি। উভয় খেলোয়াড় সম্পর্কে ওয়াকার বলেন,‘শাহিন আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন খুবই মেধাবি এবং তাদের সামনে দীর্ঘ উজ্জ্বল ভবিষ্যত্ অপেক্ষা করছে। তারা কতটা কি করতে পারে তা দেখার জন্য আমি শিহরিত হয়ে আছি।’ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার গতকালকের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এদের অবস্থান বোঝা যায়নি।