সাভারে আবাসিক প্রকল্পে সন্ত্রাসীদের হামলায় আহত ১০
প্রকাশ : ২২ মে ২০১৪, ২২:৪৫
সাভার উপজেলার সেনওয়ালিয়া মৌজার নোফেল রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি আবাসিক প্রকল্পে সন্ত্রাসীরা ফের হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সন্ত্রাসী বাহিনী আবাসন প্রকল্প দখলের জন্য হামলা চালায়। এ সময় হাউজিং কোম্পানির নিরাপত্তাকর্মীরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের বেধড়ক মারধোর করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় সন্ত্রাসীরা প্রকল্পে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।