দশ ট্রাক অস্ত্র মামলা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত কাশিমপুর কারাগারে
প্রকাশ : ২২ মে ২০১৪, ২৩:২৩
দশ ট্রাক অস্ত্র মামলায় অন্যতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনএসআই’র সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে চট্টগ্রাম কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার কঠোর নিরাপত্তায় লিয়াকতকে বহনকারী প্রিজন ভ্যানটি চট্টগ্রাম থেকে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
এর আগে গত ১৫ মে আইজি (প্রিজন) লিয়াকতকে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চিঠি পাঠান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. সগীর মিয়া ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করে বলেন, লিয়াকতের বিরুদ্ধে চট্টগ্রামে কোনো মামলা বিচারাধীন নেই। এছাড়া তার বাড়ি ঢাকায়। আত্মীয়-স্বজন সবাই ঢাকাতেই থাকেন। আত্মীয়দের সাথে দেখা করার কথা বিবেচনা করে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।