আজকের রাশিফল

আজ ১০ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৪ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্র । শুভরত্ন:পান্না ও হীরা। প্রকৃতিগতভাবে আপনি মাধুর্যমন্ডিত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনি মেধাবী বুদ্ধিমান ও আলাপে পটু। সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন। অন্যকে যে কোন কিছুতে উদ্বুদ্ধ করতে পারেন। তা সত্ত্বেও আপনি নিজে সহজেই বিষন্ন হয়ে পড়তে পারেন। আর এই বিষন্নতা আপনাকে ভুল বোঝানোর কারণ হতে পারে। আপনার মাধুর্য ও কথা বলার ক্ষমতা আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট লে উইন, বিপ্লবী মাঁরা, রানী ভিক্টোরিয়া, ঔপন্যাসিক মিখাইল শলোখভ, বিজ্ঞানী ফারেনহাইট, কবি জোসেফ ব্রডস্কি প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কর্মন্নোতির সুযোগ সৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুদের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। মাতৃস্থানীয়কেও আজ আপনার উপকার করতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মনবল বৃদ্ধি পেতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পাবেন। কাজকর্মের ব্যাপারে নতুন কোনো যোগাযোগ হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। মানসিক শান্তি ও তৃপ্তি বজায় থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসা বাণিজ্যের পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো গোপন আশাপূর্ণ হতে পারে। পড়াশোনার পরিবেশ ভালো নাও থাকতে পারে। বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকার সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কিছুটা বাধাবিপত্তির ভিতর দিয়ে ব্যবসায় অগ্রগতি হবে। আর্থিক দিক ভালো যেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মন কোনো কারণে দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পথ চলাচলে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। মিত্যব্যয়ী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। ভাই-বোনদের কারো ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। প্রাপ্তি যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কারো আচরণে হতাশাগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। সন্তানের কোনো ব্যাপারে মনে দুশ্চিন্তা দেখা দিতে পারে। মন অবসাদগ্রস্ত থাকতে পারে। তবে আর্থিক লেনদেন শুভ। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। আজ কাওকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। প্রতারিত হওয়ার আশংকা আছে। বিদ্যার্থীদের পড়াশোনায় অধিক মনযোগী হতে হবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ মনবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ভ্রমণ যোগ আছে। অযাচিত কোনো ঝামেলায় জড়াতে পারেন। ব্যয় আধিক্য দেখা দিতে পারে।