জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
মো. সুজাউদ দৌলা প্রভাষক, বাংলা বিভাগ রাজউক উত্তরা মডেল কলেজ. ঢাকা
প্রকাশ : ২৩ মে ২০১৪, ১৯:২৬
‘তৈলচিত্রের ভূত’ গল্পটি ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়
তৈলচিত্রের ভূত
প্রশ্ন ১। মানিক বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৮ সালের ১৯শে মে।
প্রশ্ন ২। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর।
প্রশ্ন ৩। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপুরুষের বসতি কোথায় ছিল?
উত্তর: বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে।
প্রশ্ন ৪। রূপার ফ্রেমে বাল্ব দুটো লাগিয়েছিলেন কে?
উত্তর: পরেশ।
প্রশ্ন ৫। ‘প্রেতাত্মা’ কী?
উত্তর: মৃত ব্যক্তির আত্মা বা ভূত।
প্রশ্ন ৬। ‘তৈলচিত্র’ কী?
উত্তর: তেলরঙে আঁকা ছবি।
প্রশ্ন ৭। ‘অশরীরী’ কী?
উত্তর: দেহহীন, নিরাকার।
প্রশ্ন ৮। নগেন কীভাবে ঘরে ঢুকল?
উত্তর: চোরের মতো নিঃশব্দে।
প্রশ্ন ৯। নগেনের মামা মারা যাওয়ার সময় কী উইল করে রেখে গিয়েছিলেন?
উত্তর: নগেনের নামে মোটা অঙ্কের টাকা।
প্রশ্ন ১০। নগেনের মামাদের লাইব্রেরিটি কোন আমলের?
উত্তর: নগেনের দাদামশায়ের আমলের।
প্রশ্ন ১১। লাইব্রেরির দেয়ালে কতটি তৈলচিত্র টাঙানো ছিল?
উত্তর: তিনটি।
প্রশ্ন ১২। নগেন দ্বিতীয়বার কখন তৈলচিত্রকে প্রণাম করতে গেল?
উত্তর: দুপুরবেলা।
প্রশ্ন ১৩। পরাশর ডাক্তার কখন নগেনকে বাইরে ঘরে অপেক্ষা করতে বলেন?
উত্তর: রাত্রি বারোটার সময়।
প্রশ্ন ১৪। তৈলচিত্রটি দিনের বেলায় কীরূপ থাকে?
উত্তর: নিস্তেজ হয়ে থাকে।
প্রশ্ন ১৫। কখন তৈলচিত্রটির তেজ বাড়ে?
উত্তর: রাতের বেলায়।
প্রশ্ন ১৬। নগেনের মাথার তৈলচিত্রটি কে আঁকিয়েছিলেন?
উত্তর: নগেনের মামা নিজে।
প্রশ্ন ১৭। পরাশর ডাক্তার তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র কী হলো?
উত্তর: বৈদ্যুতিক আঘাতে তার শরীরটা ঝনঝন করে উঠল।
প্রশ্ন ১৮। রূপার ফ্রেমটা নগেনের মামা সিন্দুকে তুলে রেখেছিলেন কেন?
উত্তর: চুরি হয়ে যাওয়ার ভয়ে।
প্রশ্ন ১৯। নগেনের মামাতো ভাই কোথায় ভর্তি হয়েছিল?
উত্তর: ইঞ্জিনিয়ারিং কলেজে।
প্রশ্ন ২০। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটি কার লেখা?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের।
প্রশ্ন ২১। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: বিজ্ঞান বিভাগের।
প্রশ্ন ২২। ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কখন প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে।
প্রশ্ন ২৩। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: সাঁওতাল পরগনার দুমকায়।
প্রশ্ন ২৪। নগেন কোথায় থেকে কলেজে পড়ে?
উত্তর: মামাবাড়িতে থেকে নগেন কলেজে পড়ে।
প্রশ্ন ২৫। পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিলেন?
উত্তর: নিজের প্রকান্ড লাইব্রেরিতে বসে।
প্রশ্ন ২৬। মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠানকে কী বলে?
উত্তর: শ্রাদ্ধ।
প্রশ্ন ২৭। ‘উইল’ কী?
উত্তর: শেষ ইচ্ছেপত্র।