একাধিক চলচ্চিত্রে ইশারা
প্রকাশ : ২৩ মে ২০১৪, ১৯:৫৭
নবাগতা ইশারা এ সময়ে শুটিং করছেন রয়েল খানের পরিচালনায় ‘এই গল্পে ভালোবাসা নেই’ ছবিতে। ছবিটিতে তার প্যারালাল চরিত্রে থাকছে আরও এক নতুন নায়িকা। এটি তার ষষ্ঠ ছবি। এর আগে ২০০৯ সালে শাহীন সুমনের ‘জনম জনম’ ছবি দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হওয়ার পর মাঝে প্রায় তিন বছর বিরতির পর গত বছর দেওয়ান নাজমুলের ‘নাকফুল’ ছবিটি দিয়ে আবারও বড় পর্দায় সজাগ হন ইশারা। এরপর থেকে নিয়মিতই বড়পর্দায় পদচারণা তার। এ প্রসঙ্গে ইশারা বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল বড় পর্দা। নাটক ও বিজ্ঞাপন দিয়ে আমার ক্যারিয়ার শুরু করলেও তা সবটাই ছিল বড় পর্দার জন্য প্রস্তুতি নেওয়া। আমার সবটুকু দিয়েই কাজ করার চেষ্ট করছি। আর দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি।’