ফিজিওথেরাপি : হাটুর ব্যথায় করণীয়

দৈনন্দিন জীবনে কাজ-কর্মে ব্যহত হওয়ার প্রধান সমস্যা হিসেবে হাটুব্যথা একটি বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে। ইহা একটি বার্ধক্যজনিত রোগ। তরুণদের চেয়ে বয়স্ক লোকেরা এ রোগে বেশি ভোগে থাকেন। এছাড়া মহিলাদের সাধারণত: ৪০ বছরের পর ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার পর হরমোনের তারতম্যের কারণে অস্থি কনিকা ক্ষয় প্রাপ্ত হয়ে এ রোগ দেখা দিতে পারে। এমনকি খেলোয়াড়দের খেলাধূলার সময় ভূল অবস্থানের কারণে হাটুতে আঘাত পেলে বা মচকালে অনেক সময় কোমড়ের অসুবিধার জন্যেও হাটু ব্যথা হতে পারে। হাটু ব্যথার কারণসমূহ আর্থ্রাইটিস বা বাতের ব্যথা। হাড় ক্ষয়জনিত রোগ বা বার্ধক্য জনিত ক্ষয়রোগ। আঘাত জনিত ব্যথা যেমন- মিনিকাস ইজুরি, নি লিগামেন্ট ইনজুরি এবং মাংসপেশী টান বা ছিড়ে যাওয়া সম্পর্কিত ইনজুরি। স্থূলতা ও ওজন বেশি হওয়া। মাংসপেশী শক্ত হয়ে যাওয়া। হাটুতে ইনফেকশন বা জীবানু দ্বারা সংক্রমিত হওয়া। হাড় ভেঙ্গে বা ফেটে যাওয়া। জয়েন্ট বা সন্ধির ডিসলোকেশন বা সরে যাওয়া। অস্টিওপোরোসিস অর্থ্যাত্ অস্থি পাতলা বা ছিদ্র হয়ে যাওয়া। আদ্র ও ঠান্ডা পরিবেশের কারণে হাটু ব্যথা হতে পারে। অনেক সময় পা, গোড়ালী, হিপ এমনকি কোমড়ের ব্যথা হাটুতে আসতে পারে। ভেরিক্রস ভেইন বা শিরায় রক্ত জমাট বাধা। স্পোটর্স ইনজুরি। বংশগত কারণ এবং মহিলাদের মেনোপোজ বা ঋতু চক্র বন্ধ হয়ে গেলে, হরমোনের তারতম্যের কারণে অস্থি কনিকা ক্ষয়প্রাপ্ত হলে। রোগের লক্ষণ হাটতে ব্যথা অনুভব হওয়া। হাটু ও পায়ের আঙ্গুলের জয়েন্ট ফুলে যাওয়া। হাটুতে লালচে ভাব যা হাত দিলে গরম অনুভতি হওয়া। হাটু ভাজ করা ও চলাফেরা করতে অসুবিধা। সিঁড়ি দিয়ে উঠার সময় কিংবা বেশি হাটাচলা করলে হাটুতে ব্যথা অনুভব হওয়া। সন্ধি বা জয়েন্ট শক্ত হয়ে যাওয়া ও কার্যক্রম ক্ষমতা কমে যাওয়া। জয়েন্টের জোড় বা শক্তি কমে যাওয়া। নড়াচড়ায় সময় বা মুভমেন্টের সময় হাটুতে শব্দ অনুভূত হওয়া। নামাজ পড়তে, পায়খানা ব্যবহার করতে, এমনকি দৈনন্দিন কাজ-কর্ম করতে অসুবিধা হওয়া। হাটু ডিফরমিটি বা বিকৃতি হয়ে যাওয়া। খুড়িয়ে খুড়িয়ে চলা। হাটু সম্পূর্ণভাবে সোজা করতে না পারা ইত্যাদি। পরামর্শ বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ মত সঠিক রোগ নির্ণয় ও চিকিত্সা, উপযুক্ত ব্যায়াম ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরণের এ জটিল ব্যাধি সমূহ নিরাময় ও নিয়ন্ত্রণ করা সম্ভব। হাটুর ব্যথার জন্য ফিজিওথেরাপি চিকিত্সা খুবই কার্যকরী। তাই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা সঠিক চিকিত্সা নিলে হাটু ব্যথা থেকে মুক্ত থাকা সম্ভব। ডা:সুস্মিতা ঘোষ (পিটি) পেইন এন্ড ফিজিওথেরাপি স্পেশালিস্ট পেইন এন্ড ফিজিও সেন্টার (যমুনা ব্যাংকের উপরে) বাড়ি ১৭/১, রোড ৬, ধানমন্ডি, ঢাকা