জুলাই নাগাদ পরমাণু কর্মসূচির চুক্তি হতে পারে :রুহানি
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২১:২৪
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্যাপক চুক্তিতে পৌঁছতে তেহরান ও বিশ্বের শক্তিধর ছয়টি দেশের মধ্যে যে আলোচনা চলছে ২০ জুলাই সময়সীমার মধ্যে তার সফল সমাপ্তির ‘উজ্জ্বল সম্ভাবনা’ রয়েছে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সাংহাইয়ে সাংবাদিকদের বলেন, ‘জুলাই মাসের শেষ নাগাদ আমাদের মধ্যে একটি চুক্তি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমরা এটা অর্জন করতে পারি।’
গত সপ্তাহে ভিয়েনায় উভয় পক্ষের মধ্যে আপাতদৃষ্টে নিষ্ফল চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হবার পর তিনি এ মন্তব্য করলেন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, ইরান ২৫ আগস্ট নাগাদ ‘বাস্তব পদক্ষেপ’ রূপায়ণে সম্মত হয়েছে।