অপহরণের ৮ দিন পর চাটখিলে বস্তাবন্দী অবস্থায় যুবক উদ্ধার

কুমিল্লা থেকে অপহরণের ৮ দিন পর গত বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কে দক্ষিণ পাশের খাল থেকে জহিরুল ইসলাম (৩৮) নামে এক সিএনজি চালিত অটো রিকশা চালককে বস্তাবন্দি অবস্থায় জীবিত উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এক সন্ত্রাসী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের চেষ্টা করে। স্বাক্ষর আদায়ে ব্যর্থ হয়ে একটি মাইক্রোবাসে তোলে। বস্তাবন্দি অবস্থায় তাকে খালের ফেনা ও ময়লা স্তূপে ফেলে যায়। বস্তার ভেতরে জহিরুলের চিত্কার শুনে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায়, কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।