হোমনা সরকারি হাইস্কুল শীর্ষে

এবারের এসএসসি পরীক্ষায় হোমনা সরকারি হাই স্কুল উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। স্কুলটি থেকে এবার ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সকলে পাস করে। এর মধ্যে ৪ জন গোল্ডেনসহ ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। এছাড়া ৪৫ জন জিপিএ-৪ ও একজন শিক্ষার্থী জিপিএ ৩.৫ পায়। বিদ্যালয়ের ভাল ফলাফল প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. আঃ কাইয়ূম মারুফ জানান, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে এমন ফলাফল করা সম্ভব হয়েছে।