মৌচাক ইউপির
উপ-নির্বাচন
২৭ মে
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২২:১৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে।
আসন্ন মৌচাক ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশনার আমিনুর রহমান জানান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান গত ৬ মার্চ হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্যপদ পূরণ করতে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।