হাত বাড়ালেই মাদক মেলে অভয় নগরে

অভয়নগর উপজেলার গ্রাম্য হাটবাজারগুলোতে এখন মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই পাওয়া যায় মদ গাঁজা ফেনসিডিলের মত মাদক। উপজেলা বাজারগুলোর মধ্যে রেলস্টেশন, বউবাজার, জগবাবুর মোড়ের আশপাশ, গরুহাটখোলা, মডেল স্কুল রোড, তালতলাবাজার, রাজঘাট, চেঙ্গুটিয়া, ধোপাদিমোড়, পায়রাবাজার, সুন্দলিবাজার, সরদারমিল মোষোহাটি, রহমানখাঁর বেড়, প্রফেসর পাড়া, কাঁচাবাজার, মাছবাজার, কষাইপটি, চুড়িপটি, ছাগলহাট, মুরগীহাট, খেয়াঘাট, মডেল কলেজের আশপাশ, এসব বাজারগুলোতে বিক্রি হয়ে থাকে বাংলামদ, হিরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, নামি-দামি সব যৌন উত্তেজনামূলক ট্যাবলেট। মাদক সেবনকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে মাদকসেবীরা।