কালীগঞ্জের সড়কের বেহাল দশা

কালীগঞ্জে পৌরসভা সড়কের বেহাল দশা। কালীগঞ্জের পল্লী বিদ্যুত্ অফিসের সামনে সড়ক থেকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দীন সেতুর নিচ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সড়কে বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হয় যানবাহনসহ পথচারীদেরও। রাস্তাটি কালীগঞ্জের প্রাণকেন্দ্রে হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী। দু’টি কলেজ, ছ’টি উচ্চ বিদ্যালয়, চারটি প্রাথমিক বিদ্যালয় এবং ছ’টি কিন্ডার গার্ডেনের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে এ সড়কটি। এ ছাড়াও এলাকায় শিল্প-কারখানা থাকায় হাজার হাজার লোকের চলাচলের এ সড়কটির বেহাল দশা।