জালালাবাদে রোগীর পিত্তথলি থেকে ২৬৭ পাথর অপসারণ!

জেলায় এক নারীর পিত্তথলি অপারেশন করে দুই হাজার ২৬৭টি পাথর অপসারণ করেছে চিকিত্সকরা। সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে গত বুধবার ওই পাথরগুলো অপসারণ করা হয়।কোন ব্যক্তির শরীর থেকে এই পরিমাণ পাথর অপসারণের ঘটনা বাংলাদেশে প্রথম বলে সংশ্লিষ্টরা জানান। হাসপাতাল সূত্র জানায়, সমপ্রতি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের এক ছাত্রের মা পিত্তথলির পাথর অপারেশনের জন্য ভর্তি হন। ভর্তির পর দুদিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপর গত বুধবার অপারেশন করে প্রায় সোয়া দুই হাজার পাথর বের করা হয়। অপারেশন পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ডা. নূরুল কাইয়ূম মো: মুসাল্লিন। তাকে সহযোগিতা করেন ডা. পল্লব শর্মা, ডা. সুতপা ধর প্রমুখ।