মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা বাজারে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলা ব্রিজ সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার চাপিতলা বাজার সড়কের দক্ষিণ পাশের হযরত শাহ জালাল হোটেল থেকে আগুন লাগে।
এ ব্যাপারে মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।