বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর উদ্যোগে ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়।
শনিবার শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে সুবিধাবঞ্চিত শিশুরা ঈদের নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে।
পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সাকিব আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সিকদার মাহাবুব, সাধারণ সম্পাদক সোহানা জামানসহ অনেকে।