মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা

ঢাকা জোন ১০ ও ১১ সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত

ক্ষুদে বন্ধুদের অংশগ্রহণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার-২০১৪। গতকাল শুক্রবার উত্সবমুখর পরিবেশে ঢাকা জোন ১০ ও ১১ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বনশ্রী শাখায় অনুষ্ঠিত জোন ১০ এর সিলেকশন রাউন্ডে ২শটির বেশি বিদ্যালয়ের প্রায় ৮ হাজার প্রতিযোগী অংশ নেয়। অন্যদিকে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ঢাকা জোন-১১ এর সিলেকশন রাউন্ডে ১৯০টি স্কুলের প্রায় ৭ হাজার প্রতিযোগী অংশ নেয়। জোন-১০ এর প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা ঝুনা চৌধুরী ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম এবং জোন-১১ এর প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী ড. সুমা মমতাজ এবং অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ।