পাটগ্রামে ধরলা নদীর খাদে পড়ে ২ বোনের মর্মান্তিক মৃত্যু

উপজেলার বাংলাবাড়ি গ্রামের ধরলা নদীতে পাথর তোলার গভীর খাদে পড়ে রংপুর পলিটেকনিক কলেজের ছাত্রী আকিমুস সালাতু মীম (১৮) তার ছোট বোন তাসমি তুহার (১২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের বাড়ি পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট গ্রামে। খাদে তলিয়ে অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার মীম, তুহা ও তাদের আত্মীয়ের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী ধরলা নদীতে গোসল করতে গিয়ে পাথর তোলার খাদের রাখা নৌকাতে ওঠার চেষ্টা করলে তিন জনই পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা মীমের লাশ উদ্ধার করলেও তুহার লাশ এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।