বেতন ও চাকরি কমিশনের ওয়েবসাইটে প্রশ্নমালা

সরকার জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ও চাকরি কমিশন ২০১৩ গঠন করেছে। এ বিষয়ে তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করা হয়েছে। প্রশ্নমালা বেতন ও চাকরি কমিশনের ওয়েবসাইটে www.paycom.portal.gov.bd প্রকাশ করা হয়েছে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ অনলাইনে প্রশ্নমালা পূরণ করতে পারবেন অথবা ডাউনলোড করে পূরণকৃত প্রশ্নমালা বেতন ও চাকরি কমিশন-২০১৩, বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকা বরাবর আগামী ৩০ মে’র মধ্যে প্রেরণ করতে পারবেন। -তথ্য বিবরণী