মাগুরায় অপহরণ ও প্রতারক চক্রের চার সদস্য আটক

মাগুরা প্রতিনিধি

অপহরণ ও প্রতারক চক্রের চার সদস্যকে রবিবার সকালে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মাগুরা শহরতলীর স্টেডিয়াম পাড়ার সাজ্জাদ হোসেন, শাহিনুর রহমান পলাশ, শহরের আদর্শ পাড়ার জয় ও শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের তুহিন মোল্যা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ ইব্রাহিম জানান, এ চক্রের সদস্যরা গত শুক্রবার সন্ধ্যায় মঘী ইউনিয়নের বুধরপাড়া থেকে দিনমজুর ইখতার বিশ্বাসকে অপহরণ করে। পরে তারা তাকে নির্যাতন করে ৩০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায়  ভুক্তভোগীর স্ত্রী রহিমা খাতুন শনিবার সকালে সদর থানায় জিডি করে। তার জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।