আজ আইনজীবীদের সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা দেশব্যাপী খুন, গুম ও অপহরণের প্রতিবাদে আজ শনিবার সকালে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সারাদেশে কাল বিএনপির বিক্ষোভ গত বৃহস্পতিবার ঢাকা মহানগর বিএনপি আয়োজিত নাগরিক সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার ঢাকা মহানগরীর সব থানায় ও সারাদেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিং-এ দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, পূর্বঘোষিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাগরিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। হঠাত্ করে উক্ত নাগরিক সভাস্থল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন পুলিশ অবরুদ্ধ করে রাখে। দলের নেতা-কর্মীদেরও ধমক দিয়ে সভাস্থল থেকে বের করে দেয় পুলিশ। পুলিশের একজন কর্মকর্তা বিএনপি নেতৃবৃন্দকে ধমক দিয়ে বলেন, এই মুহূর্তে বের হয়ে যান, নইলে গুম হয়ে যাবেন। পুলিশের বাধায় সভাটি অনুষ্ঠিত হতে পারেনি।