বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
বিদ্যালয় এবং কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যাভ্যাস চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক (ওয়াশ) কর্মশালা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বিপ্রকাস ঢালীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছেলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান।