নবম-দশম শ্রেণির পড়া

হিসাববিজ্ঞান কামারুল হাসান দিপু প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ গ্রীণ ফিল্ড কলেজ, ঢাকা। অধ্যায়: ৩ অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন-৩ ঃ ২০১৩ সালের মে মাসে ফারহান রহমানের লেনদেনগুলো সংঘটিত হয় ঃ ২০১৩ মে ০১ ফারহান রহমান নগদ ১,৮০,০০০ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। মে ০৫ অন্তুর কাছে ধারে পণ্য বিক্রয় করা হলো ৮০,০০০ টাকা। মে ০৯ রেফ্রিজারেটর ক্রয় করা হলো ৩০,০০০ টাকা। মে ১৫ ধারে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা। মে ২৫ ক্যাশ বাক্স হতে চুরি হলো ২,০০০ টাকা। মে ৩১ ব্যবসায় হতে উত্তোলন ১০,০০০ টাকা। ক.ফারহান রহমানের মালিকানা স্বত্বের পরিমাণ কত ? ২ খ.উপর্যুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণে কোন কোন উপাদানে কী পরিবর্তন এনেছে তা দেখাও। ৪ গ.ফারহান রহমানের লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪ অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন-৪ ঃ ২০১৩ সালের জুন মাসে রিমা এন্ড কোং-এর নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে ঃ ২০১৩ জুন ০৪ ফারহানের নিকট নগদে পণ্য বিক্রয় ১,০০,০০০ টাকা। জুন ০৯ যন্ত্রপাতি ক্রয় করা হলো ৪০,০০০ টাকা। জুন ২০ ইমির নিকট ধারে পণ্য বিক্রয় করা হলো ৬০,০০০ টাকা। জুন ২৫ অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলো ৪০,০০০ টাকা। জুন ৩০ ইস্ত্রির নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হলো ৩০,০০০ টাকা। ক. জুন মাসে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর। ২ খ.উপর্যুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণে কোন কোন উপাদানে কী পরিবর্তন এনেছে তা দেখাও। ৪ গ. রিমা এন্ড কোং- এর জুন মাসের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪