নবম-দশম শ্রেণির বাংলা

বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি ৭টি বাংলা দ্বিতীয়পত্র আতাউর রহমান সায়েম শিক্ষক বিরাম চিহ্ন এক কথায় উত্তর: ১. বিরাম চিহ্নের ৩টি বিকল্প নাম কী কী? উ: যতি চিহ্ন, ছেদ চিহ্ন, ভাষা চিহ্ন। ২. পদের বিন্যাসের সাথে কি থাকে? উ: পদসঙ্গতি। ৩. পদসঙ্গতির কাজ কী? উ: বাক্যের ভাবের সঙ্গতি রক্ষা করা। ৪. Punctuation কোন শব্দ থেকে এসেছে? উ: গ্রিক শব্দ। ৫. Punctuation এর অর্থ কী? উ: বিন্দু। ৬. বিন্দু ব্যবহূত হত কোন ভাষার লিপিতে? উ: হিব্রু ভাষার। ৭. ব্যাখ্যা বোঝানোর জন্য কি ব্যবহূত হয়? উ: বন্ধনী। ৮. Point ১৫ শতকে কোন রূপে ব্যবহূত হত? উ: Period of full stop. ৯. কমা, কোলন, হাইফেন শব্দগুলো কি? উ:অঙ্গচ্ছেদবাচক। ১০. অঙ্গচ্ছেদবাচকের বিকল্পনাম কি? উ: ছেদ। ১১. ড্যাশ কথাটিতে কি আছে? উ: হঠাত্ সরে যাওয়ার ইঙ্গিত। ১২. ল্যাটিন পাণ্ডুলিপিতে সেমিকোলন কি ছিল? উ: প্রশ্নাত্মক। ১৩. বৈদিক সাহিত্যে কোন চিহ্ন ব্যবহূত হত? উ: ব্রজাদি চিহ্ন। ১৪. ধারাবাহিক উপস্থাপনের জন্য কি বসে? উ: কোলন। ১৫. বাংলা পাণ্ডুলিপিতে কোনগুলো ছিল বিরামের প্রতীক? উ: I,II, 0I0 ইত্যাদি। ১৬. প্রাচীন পাণ্ডুলিপিতে পঙক্তিপূরক হিসেবে কিসের ব্যবহার ছিল? উ: ড্যাশের। ১৭. প্রাচীন পাণ্ডুলিপিতে কিসের প্রচলন ছিল? উ: ত্রিবিন্দু। ১৮. গণিতে অনুপাত বোঝাতে কি বসে? উ: কোলন। ১৯. হাইফেনের বিকল্প হিসেবে কি ব্যবহূত হয়? উ: লোপ চিহ্ন। ২০. কে বাংলা গদ্যে বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার আনে? উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২১. কমার বাংলা অর্থ কী? উ: পাদচ্ছেদ। ২২. সেমিকোলন এর বাংলা অর্থ কী? উ: অর্ধচ্ছেদ। ২৩. কোলন - এর বাংলা অর্থ কী? উ: ছেদ। ২৪. কোলন-ড্যাশের বাংলা অর্থ কী? উ: ছেদ বাক্য। ২৫. বর্জন চিহ্নের বাংলা অর্থ কী? উ: বর্জন চিহ্ন। ২৬. বিন্দুর চিহ্নের বাংলা অর্থ কী? উ: বিন্দু। ২৭. লোপ চিহ্নের বাংলা অর্থ কী? উ: ইলেক চিহ্ন। ২৮. বর্জন চিহ্নের ইংরেজি নাম কী? উ: Asterisk ২৯. বিন্দুর ইংরেজি নাম কী? উ: Dot. ৩০. বিকল্প চিহ্নের ইংরেজি নাম কী? উ: Slash. ৩১. কোলোন-ড্যাশের আকার কেমন? উ: :-