বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের ছয় দফা

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ ছয় দফা দাবিতে রবিবার খনি এলাকার দীঘিরপাড় মোড়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। সমাবেশ থেকে আগামী ১০ জুনের মধ্যে ৬ দফা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আল্টিমেটাম ঘোষণা করেছে ক্ষতিগ্রস্তদের সংগঠন বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি। বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মো. কালামউদ্দিন।