ছাতকে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫০

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ছাতক, কৈতকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিত্সা দেওয়া হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামের শামীম আহমদ ও মনির উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে রয়েছে।