সরকারি কর্মসূচির কার্ড বিতরণে যুবলীগ নেতা!

রাজশাহীর বাঘায় যুবলীগ নেতার হাত দিয়ে সরকারি কর্মসূচির কার্ড বিলি করা হয়েছে। গতকাল শনিবার থানা যুবলীগের সাধারণ সম্পাদক তছিকুল ইসলামের হাত দিয়ে তিনদিনব্যাপী ডিজিটাল মেলার এ কার্ড বিতরণ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাসিন। সকাল ১১টায় বাঘা থানার সামনে কার্ড বিতরণ অবস্থায় তছিকুল ইসলাম বলেন, ম্যাডাম আমাকে দায়িত্ব দেয়ায় আমি কিছু কার্ড বিতরণ করছি। তবে যুবলীগ নেতার হাত দিয়ে এই কার্ড বিতরণের ঘটনা অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাসিন। তিনি বলেন, ওই নেতা তার নিজস্ব কিছু লোকজনকে দেয়ার জন্য তার কাছ থেকে অতিরিক্ত কিছু কার্ড নিয়েছেন।