কোম্পানীগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:০৪
সিলেটের কোমপানীগঞ্জের শিবপুর কাইতনা বিলে গণপিটুনিতে আলা উদ্দিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় পুটামারা গ্রামের আসর আলীর পুত্র।
কোমপানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আলা উদ্দিনের নেতৃত্বে কয়েকজন চোর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার গভীর রাতে শিবপুর গ্রামে হানা দেয়। তারা ৫টি নৌকা চুরি করে নিকটবর্তী পুটামারা গ্রামে ফিরছিল। শিবপুর গ্রামে লোকজন সংগঠিত হয়ে কাইতনা বিল এলাকায় চোরদের ধাওয়া করেন। গ্রামবাসীর পিটুনিতে এ সময় আলা উদ্দিন মারা যায়। তার সাথে থাকা আরো কয়েকজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়।