আজ আদমদীঘির ঐতিহ্যবাহী সোনারা মেলা

আজ রবিবার থেকে ৩ দিনব্যাপী বগুড়ার আদমদীঘির সাওইলে ঐতিহ্যবাহী সোনারা মেলার শুরু। প্রতিবছর বাংলা জৈষ্ঠ্য মাসের দ্বিতীয় রবিবারে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাকে ঘিরে আদমদীঘি, দুপচাঁচিয়া, আক্কেলপুর উপজেলাসহ আশপাশের এলাকা সাওইল মঙ্গলপুর, জিনইর, পুশিন্দা, কোলাদিঘী, মারমা, রায়কালীসহ অর্ধশতাধিক গ্রামে প্রায় সকল বাড়িতে জামাই-মেয়ে, নতুন কুটুমসহ নিকট আত্নীয়দের আসা যাওয়ার ব্যাপক সাড়া পড়েছে। সাওইলের পার্শ্বে সোনারা নামক পুকুরের চার পার্শ্বে মেলায় সকল প্রকার কসমেট্রিক্স, খেলার সামগ্রী, মিষ্টির দোকান, কাঠের সামগ্রী, পান খাওয়া চুনের দোকান ও বড় বড় মাছ পাওয়া যায়। এছাড়া মেলায় নাগর দোলা, পুতুল নাচের ব্যবস্থা রয়েছে।