ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় রবিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। থানা ইকো পার্ক সংলগ্ন নাট্যমঞ্চে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের উপজেলা সভাপতি শাহানা মুন্নির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির পিরোজপুর জেলার সাবেক সভাপতি তপন বসু। এছাড়া বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি রইসুজ্জামান, পিরোজপুর জেলা সাবেক সভাপতি খ ম মিরাজ, উপজেলা নেতা লিখন খান, সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে মাহামুদুল ইসলাম, মিয়াদ হোসেন, আবিদ কাজী প্রমুখ।