রূপগঞ্জে মাদকের পিকআপ ছেড়ে দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ পিকআপ ভ্যান আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে শুক্রবার গভীর রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় সড়কের পাশে থামানো পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ২ জনকে আটক করা হয়। পরে গভীর রাতে লাখ টাকা উেকাচের বিনিময়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মাদকভর্তি পিকআপ ভ্যান ও আটককৃতদের ছেড়ে দেয়। মাদকের চালান ছেড়ে দেয়ায় আধুরিয়া বাসস্ট্যাণ্ডের মুদি দোকানদাররা পুলিশের প্রতি ক্ষুব্ধ। তবে এ অভিযোগ অস্বীকার করেন এসআই শেখ মফিজুর রহমান। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, মাদককে জিহাদ ঘোষণা করা হয়েছে।