কপোতাক্ষ খননে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় কপোতাক্ষ ও বেতনা নদী খননে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সামাজিক উদ্যোগ ফোরামের আয়োজনে শনিবার সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সামাজিক উদ্যোগ ফোরাম সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তক আহম্মেদ রবি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শফিক-উদ-দ্দৌল্লাহ সাগর, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর প্রমুখ। বক্তরা এ সময় কপোতাক্ষ ও বেতনা নদী খননে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে কাজ করার আহবান জানান।